বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মান্দায় মাকে তালাক দিয়ে দ্বিতীয় বিবাহ করায় বাবাকে চিঠি লিখে মেয়ের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
logo

মান্দায় মাকে তালাক দিয়ে দ্বিতীয় বিবাহ করায় বাবাকে চিঠি লিখে মেয়ের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে মাকে তালাক দিয়ে দ্বিতীয় বিবাহ করায় বাবার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আফরিন আক্তার রিভা ওরফে নুসরাত (১৫) নামের এক মেয়ে। এ ঘটনার পর বাবা ও সৎ মা পলাতক রয়েছেন। আত্মহত্যা করার আগে তিনি বাবার কাছে একটি চিঠি লেখে যায়।

নিহত আফরিন আক্তার রিভা পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার কাটাবাড়ি গ্রামের আকবর হোসেনের মেয়ে এবং মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

থানা সূত্রে জানা যায়, নিহতের বাবা আকবর হোসেন স্ব-পরিবারে উপজেলার সদর প্রসাদপুর বাজার সংলগ্ন  বড়পই গ্রামের হোমিওপ্যাথিক ডাঃ আব্দুল সালামের "হোয়াইট হাউস" নামে বাসায় ভাড়া থাকতেন। গত দুই মাস আগে তার বাবা আবারও দ্বিতীয় বিয়ে করেন। এরপর গত তিনদিন আগে রিভার মাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তার মা বাড়ি থেকে চলে যাওয়ায় তার ছোট ভাই ও তিনি একা হয়ে পড়েন। ইতিমধ্যে গতরাতের কোন একসময় তিনি তার শয়নকক্ষে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ বিষয়টি জানাজানি হলে তার লাশ ফেলে বাবা ও সৎ মা পালিয়ে যান।

পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

তাঁর মৃত্যুর আগে লেখে যাওয়া চিঠি পাঠকদের জন্য হুবহু ধরা হলোঃ

শ্রদ্ধেয় মো: আকবর হোসেন: মো: আকবর হোসেন আপনি ঠিক কতটা খারাপ হয়ে গেছেন তা বলে বোঝানোর মত না। আপনি অন্য একটা মেয়েকে নিয়ে এসে বলছেন যে  আমার মা। আপনি যতটা সহজে কথাটা বলছেন ততটা সহজ কিন্তু না। এখন আমি যদি আপনার মায়ের জায়গায় আরেকটা মেয়েকে নিয়ে এসে বলতাম যে আপনি তাকে মা বলে ডাকবেন, পারতেন আপনি মা বলে ডাকতে বলেন পারতেন। আমি দেখছি আমার মা আপনাকে কতটা ভালবেসেছে আর  আপনি কতটা আঘাত দিসেন। আপনি ঔ মহিলার মোহে অন্ধ হয়ে আমাদেরকে মিথ্যাবাদী বলছেন আমি কথাটা কখনো কল্পনাও করিনি। আপনি আমার জীবনটাকে তচনচ করে দিসেন। আপনি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিছেন। মানুষ এতোটা খারাপ আপনাদের না দেখলে বুঝতে পারতাম না। আর আমার বান্ধবীদেরকে বলব তোরা অনেক ভালো। তোরা আমার জন্য অনেক কিছু করছিস। যা তোদের আমি মুক্তি দিলাম। আর তোদের বিরক্ত করব না। সবাই বলবে মেয়েটা কতো খারাপ ওর জাহান্নামেও জায়গা হবে না। কিন্তু মেয়েটা যে কতো কষ্ট কতো অভিমান আর কতো দুঃখ নিয়ে এই পৃথিবী থেকে গেছে তা আপনারা কি করে বুঝবেন। আর পারভিন মেমকে কে কি বলছে আমি কিন্তু জানি কিন্তু আমি তার নাম বলব না। তো এতটুকুই আর কাওকে বিরক্ত করব না। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া করব। 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মুনসুর রহমান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে নিহতের লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন নোট লিখে লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁতে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 -খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন