বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় মানবতাবিরোধী অপরাধে জড়িত কেউই রেহাই পাবে না: চিফ প্রসিকিউটর
logo

মানবতাবিরোধী অপরাধে জড়িত কেউই রেহাই পাবে না: চিফ প্রসিকিউটর

গুম, বিচারবহির্ভূত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না, বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ।

সোমবার (৬ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, ‘গুম, বিচারবহির্ভূত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না। প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে। আওয়ামী লীগ আমলে সংগঠিত বিচারবহির্ভূত হত্যা ও গুমের মামলার তদন্ত প্রতিবেদন এই সপ্তাহের মধ্যে দাখিল করা হবে।’

এদিকে ২৪ এর গণআন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ১৪ অক্টোবর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল- ২।

এ ছাড়া ট্রাইব্যুনাল- ১ এ শেখ হাসিনাসহ ৩ আসামির মামলায় ২য় দিনের মতো মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করা হয়। জেরা করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন