বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় ৪ জন ৪ দিনের রিমান্ডে
logo

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় ৪ জন ৪ দিনের রিমান্ডে

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনসহ চারজনকে চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৮ জুলাই) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এই রিমান্ডের আদেশ দেন। আসামিরা হলেন নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ এবং মাহফুজ।

এর আগে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এন্টি টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর কে এম তারিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিদের পক্ষে আইনজীবী মো. এমদাদুল হকসহ আরও অনেকেই তাদের রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক এস এম বখতিয়ার খালেদ এ তথ্য নিশ্চিত করেন।

গত ৪ জুলাই জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন