বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানকে সংবর্ধনা
logo

মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানকে সংবর্ধনা

মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানকে সংবর্ধনা প্রদান করেছে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে জামালপুর জেলার প্রবেশ সীমানায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে নেতৃবৃন্দরা মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে রানাগাছায় তার নিজ বাড়ি পর্যন্ত যান। পরে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। বাঘমারা এলাকায় এ সংবর্ধনা প্রদান করা হয়। 

সংবর্ধনা প্রদানের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. সাইফুল ইসলাম, রানাগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি নওয়াব হোসেন জুয়েল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল রহিম পণ্ডিত, সদস্য শফি উদ্দিন খান মজনু, ৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আল মামুন সোহাগ, রানাগাছা ইউনিয়ন যুবদলের সভাপতি রিজভী আহাম্মেদ জুয়েল, সাধারণ সম্পাদক জাকিউল্লাহ শিপলু, সিনিয়র সহ-সভাপতি আপেল মাহমুদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রিজভী আহাম্মেদ রিমু, যুগ্ম-সাধারণ শিমুল পাল, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সেলিম হোসেন, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রাসেল মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াসিম উদ্দিন, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল মেম্বার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান সুমন, সহ-সভাপতি জিহাদ কবির, সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের সদস্য সচিব আসলাম উদ্দিন, রানাগাছা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মাসুদ আলম কারী, যুগ্ম-আহবায়ক সুমন কারী, সুলতান আহাম্মেদ প্রমুখ। 

সংবর্ধিত মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দেশে-বিদেশে নেতাকর্মীরা নির্যাতিত ও নিষ্পেষিত হয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে। এতে বিএনপির নেতাকর্মীদের অবদান উল্লেখযোগ্য। ফ্যাসিস্ট পরবর্তী আমরা যে বাংলাদেশ পেয়েছি, তা আমাদের সবাইকে রক্ষা করতে হবে। এই দীর্ষ সময়ে আমাদের ছাতা হয়ে ছায়া ও নেতৃত্ব দিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ভাই। তাঁর হাতকে আরও শক্তিশালী করতে হবে এবং আসন্ন নির্বাচনে সবাই তাঁকে ভোট দিয়ে এমপি পদে অধিষ্ঠিত করবেন বলে আমি বিশ্বাস করি।  

তিনি আরও বলেন, রানাগাছা ইউনিয়নের নেতাকর্মীদের ভালোবাসায় আমি আপ্লুত। আপনারা আমাকে আজ যে সংবর্ধনা দিলেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি এ ইউনিয়নের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

উল্লেখ, মো. খলিলুর রহমান জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কৃতি সন্তান। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে মালদ্বীপে বসবাস করছেন। খলিলুর রহমানের মালদ্বীপে নিজস্ব ব্যবসা রয়েছে। তিনি মালদ্বীপে বিয়ে করেন এবং স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান নিয়ে স্ব-পরিবারে মালদ্বীপে স্থায়ীভাবে বসবাস করছেন। দীর্ঘদিন মালদ্বীপে বসবাস করায় তাকে মালদ্বীপ  বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পান। তিনি নিষ্ঠার সাথে মালদ্বীপ বিএনপির সভাপতির পদে দায়িত্ব পালন করছেন। ২০১২ সাল থেকে তিনি মালদ্বীপ বিএনপির রাজনীতির সাথে জড়িত। খলিলুর রহমান আজ ৩ বছর পর দেশের বাড়ি নান্দিনায় আসলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন