২৪ সেপ্টেম্বর, ২০২৫ - ৮:০৭ পি.এম
৬৩৩ বার দেখা হয়েছে
কুমিল্লায় চারটি মাজারে হামলা-ভাংচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগসহ গত ৫ আগস্ট-২০২৪ ইং পরবর্তী সারাদেশে শতাধিক "মাজার-খানকা- দরবার শরীফ" হামলা-ভাংচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে তাসওয়াফ ঐক্য পরিষদ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে এ ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শাহ সুফি মো. নাহিদ হোসেন চিশতীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাসুদ হুসাইন চিশতী, আলী করমুল্লা আল কাদেরী, সাংবাদিক মো. আনোয়ার হোসেন, মো. মুরাদ বাঙ্গালী, বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হোসেন মোজাদ্দেদী, মো. বোরহান উদ্দিন চিশতী, মো. আশকর আলী চিশতী, মো. হোসেন আলী চিশতী, মো. আনছার আলী চিশতী, মো. হাবু আর কাদরী, মো. তারা মিয়া চিশতী, মো. সামিদুল হক মোজাদ্দেদীয়া, মো. আফসার আলী চিশতী, ইকবাল হোসেন চিশতী প্রমুখ। IMG20250924123312.jpg136.37 KBমানববন্ধনে শাহ সুফি মো. নাহিদ হোসেন চিশতী বলেন, কুমিল্লায় চারটি মাজারে হামলা, ভাংচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে গত ৫ আগস্ট পরবর্তী সারাদেশে শতাধিক মাজার, খানকা-দরবার শরীফে হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন।
অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. আবু সায়েম হীরা।
ঘন্টাব্যাপী মানববন্ধনে তাসওয়াফ ঐক্য পরিষদের সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।
মাজার ভাংচুরের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
মাজার ভাংচুরের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুমিল্লায় চারটি মাজারে হামলা-ভাংচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগসহ গত ৫ আগস্ট-২০২৪ ইং পরবর্তী সারাদেশে শতাধিক "মাজার-খানকা- দরবার শরীফ" হামলা-ভাংচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে তাসওয়াফ ঐক্য পরিষদ।বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে এ ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।শাহ সুফি মো. নাহিদ হোসেন চিশতীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাসুদ হুসাইন চিশতী, আলী করমুল্লা আল কাদেরী, সাংবাদিক মো. আনোয়ার
হোসেন, মো. মুরাদ বাঙ্গালী, বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হোসেন মোজাদ্দেদী, মো. বোরহান উদ্দিন চিশতী, মো. আশকর আলী চিশতী, মো. হোসেন আলী চিশতী, মো. আনছার আলী চিশতী, মো. হাবু আর কাদরী, মো. তারা মিয়া চিশতী, মো. সামিদুল হক মোজাদ্দেদীয়া, মো. আফসার আলী চিশতী, ইকবাল হোসেন চিশতী প্রমুখ।IMG20250924123312.jpg 136.37 KBমানববন্ধনে শাহ সুফি মো. নাহিদ হোসেন চিশতী বলেন, কুমিল্লায় চারটি মাজারে হামলা, ভাংচুর, লুটতরাজ ও
অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে গত ৫ আগস্ট পরবর্তী সারাদেশে শতাধিক মাজার, খানকা-দরবার শরীফে হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন।অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. আবু সায়েম হীরা।ঘন্টাব্যাপী মানববন্ধনে তাসওয়াফ ঐক্য পরিষদের সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।-খবরপ্রতিদিন/ সি.ব