বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপকারী ছাড়া পেলেন
logo

মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপকারী ছাড়া পেলেন

মোহাম্মদ হুসাইন নামে এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি আটক করে নিয়ে যায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপের ঘটনায়। বলা হয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের কোছে ফিরিয়ে দেবে।

মাহফুজ আলম হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের হাতে সোপর্দ করার অনুরোধ জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক অ্যাডমিন অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, তথ্য উপদেষ্টার ওপর আক্রমণকারী মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ডিবি অফিসে তার সাথে ও তার পরিবারের সাথে কথা বলেছেন তথ্য উপদেষ্টা। আন্দোলন শেষে তিনি তাকে বাসায় আসার দাওয়াত দিয়েছেন।

জানানো হয়, দুপুরে তিনি (মাহফুজ আলম) হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের হাতে সোপর্দ করার অনুরোধ জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এ ছাড়া বিশেষ দ্রষ্টব্যে বলা হয়: শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন যে আর কয়েক ঘণ্টার মধ্যে জবির সমস্যার সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে।

পরিশেষে জবি শিক্ষার্থীদের আবাসন সংকট দ্রুতই সমাধান হোক–এমন প্রত্যাশার কথা বলা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন