বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন কৃষকদলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম
logo

মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন কৃষকদলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম

ঢাকায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি আ.ন.ম. খলিলুর রহমান ভিপি ইব্রাহিম। 

শনিবার (৯ আগষ্ট) দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামে এসে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ওই শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় তিনি বলেন, আমরা গভীর শ্রদ্ধা জানাই শিক্ষিকা মাহেরীন চৌধুরী প্রতি। মাহেরীন চৌধুরী শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি উল্লেখ করে তিনি বলেন, এই মাহেরীন চৌধুরী ২০ জন শিশু শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন।

যা শুধু জিয়া পরিবারের জন্যই সম্ভব। জিয়া পরিবার এই দেশে বারবার ঝুঁকিপূর্ণ বিভিন্ন দিকে যে অবস্থান নিয়েছে মাহেরীন চৌধুরী সেটার একজন জ্বলন্ত সাক্ষী।

এসময় জেলা কৃষকদলের আহ্বায়ক মাসুদুল আলম দুলালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মো. মনজুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইনসান আলম আক্কাস, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহ নেওয়াজ লাবু, মো. আনোয়ার শাহাদাত, জেলা কৃষকদলের সদস্য সচিব মো. ওয়ালিউর রহমান হেলাল প্রমুখ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন