বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরায রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত
logo

মাগুরায রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত

ছাত্র-জনতার জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাগুরায় উদযাপিত হলো “রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫”। এ উপলক্ষে  শনিবার ২ আগস্ট সকাল ১১টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), মাগুরার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিসি মাগুরার অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট শাশ্বতী শীল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মোঃ রেজাউল করিম, প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ মিঠুন সরদার এবং স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। রেমিট্যান্স যোদ্ধারা বিদেশে কঠোর পরিশ্রম করে দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অগ্রগতিতে মুখ্য ভূমিকা রাখছেন। সরকার এই অবদানের স্বীকৃতি দিতে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মাগুরায় এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সফল প্রবাসী যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং আগ্রহী তরুণদের জন্য পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা প্রশাসন মাগুরা। আয়োজন করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) এবং প্রবাসী কল্যাণ ব্যাংক, মাগুরা।

এই আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দেশি-বিদেশি শ্রমবাজারে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উপরও গুরুত্বারোপ করা হয়। উপস্থিত সকলে এ ধরনের আয়োজনকে একটি সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন