বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরায় পাট চাষী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত
logo

মাগুরায় পাট চাষী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত

উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ  প্রকল্পের আওতায় পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধকরণে মাগুরা জেলা প্রশাসন, এবং পাট অধিদপ্তর মাগুরা ও বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের আয়োজনে বুধবার সকাল ১১ টায় জেলা অডিটরিয়ামে পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন,  পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কামাল উদ্দিন, মাগুরা'র পাট উন্নয়ন কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, পাট অধিদপ্তর মাগুরা'র মুখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান ,   কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতি: উপ-পরিচালক প্রকাশ চন্দ্র সরকার প্রমুখ।

সমাবেশে জেলার প্রায় ১০০ জন পাট চাষী এবং উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত পাট চাষীদের মাঝে পাটের ব্যাগ, খাতা- কলম এবং উন্নত মানের খাবার প্রদান করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন