"শিশু থেকে প্রবীণ' পুষ্টিকর খাবার সর্বজনীন" এই প্রতিপাদ্যে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫। এ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন' র্্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সিভিল সার্জন ডাক্তার মোঃ শামীম কবিরের সভাপতিত্বে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ওহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদ বিপিএম।
৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহে মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথম দিন উদ্বোধন ছাড়াও দ্বিতীয় দিনে পুষ্টি খাতে বাংলাদেশ সরকারের সাফল্য ও চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় নির্ধারণ ও শিশু পুষ্টি, তৃতীয় দিন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টিবার্তা প্রচার ও পুষ্টিকর খাবার বিতরণ, চতুর্থ দিন মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও কৈশোরকালীন পুষ্টি, পঞ্চম দিন মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাবার, ষষ্ঠ দিন প্রবীণ পুষ্টির আয়োজন করা হয়েছে।
এ সময় বিভিন্ন স্তরের কর্মকর্তা, চিকিৎসক ও পুষ্টিবিদরা উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব