বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরায় লিগ্যাল এইড বিষয়ে মতবিনিময় সভা
logo

মাগুরায় লিগ্যাল এইড বিষয়ে মতবিনিময় সভা

মাগুরায় লিগ্যাল এইড কার্যক্রমকে এগিয়ে নিতে জেলা লিগ্যাল এইড অফিসে বৃহস্পতিবার সাংবাদিকদের নিয়ে  সকাল ১১ টায় এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় জেলা লিগ্যাল এইড অফিসের সিনিয়র সহকারী জজ শান্তা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাগুরা প্রেসক্লাবের সহ-সম্পাদক মাসুম বিল্লাহ, সাংবাদিক আরজু সিদ্দিকী, এম এ হাকিম, লিটন ঘোষ, আব্দুর রউফ, মোহাম্মদ সাইফুল্লাহ,দেলোয়ার হোসেন ও শাহিন আলম তুহিন প্রমুখ। 

সভায় জানানো হয়, যেকোনো ব্যক্তি আপোষ মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য জেলা লিগ্যাল এইড অফিসের মধ্যস্থতায় সেটা গ্রহন করতে পারে। 

জেলা লিগ্যাল অফিস আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন  এবং নানা বিধ আর্থসামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীকে আইনগত সহায়তা প্রদান করে থাকে। 

সভায় আরো জানানো হয়, ২০২৪ সালে বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য জেলা লিগ্যাল এইড অফিসে মোট আবেদন জমা পড়েছে ৩৪৮ টি। এর মধ্যে সফলভাবে বিরোধ নিষ্পত্তি হয়েছে  ৮৬ টি। 
সভায় মাগুরা প্রেসক্লাবের কর্মরত ২০ জন সাংবাদিক অংশ নেয়। 

-খবরপ্রতিদিন/ সি.ব


খুঁজুন