বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরায় কারিগরি শিক্ষার মান বাড়াতে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত
logo

মাগুরায় কারিগরি শিক্ষার মান বাড়াতে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

মাগুরায় কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি  বিকাশের লক্ষ্যে শনিবার দিনব্যাপী মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে  স্কিলস  এন্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ এর প্রাতিষ্ঠানিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

এ প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের চারটি টেকনোলজি থেকে মোট ৬ টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়। এ প্রতিযোগিতায় প্রথম স্থান ফিক্সড ডিসি পাওয়ার সাপ্লাই, দ্বিতীয় অটোমেটিক স্টুডেন্ট  কাউন্টিং  মেশিন ও লো কষ্ট এয়ার কুলার ৩য় স্থান অর্জন করে। 

অনুষ্ঠানে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  প্রকৌশলী মোহাম্মদ সাজেদুল ইসলামের  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে  কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবিভাগের উপসচিব মো: রাহাত মান্নান, মাগুরা সরকারি টেকনিক্যাল টেকনিক্যাল এন্ড স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো: মিজানুর রহমান ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক মোঃ মনোয়ার হোসেন। অনুষ্ঠানের বক্তারা বলেন, বহিবিশ্বের  সাথে টিকে থাকতে উন্নত প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষার নতুন নতুন প্রযুক্তি সৃজনশীল  কাজকে  উদ্বুদ্ধ করে। 

আয়োজকরা জানান, এ প্রতিযোগিতা মাগুরা সহ দেশের ২২৭ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান একযোগে অনুষ্ঠিত হয়। স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ এর আঞ্চলিক পর্ব আগামী অক্টোবর ও নভেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে জাতীয় পর্বের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।  চূড়ান্ত পর্বে বিজয়ি তিনটি উদ্ভাবকদের প্রদান করা হবে আকর্ষণীয় পুরস্কার। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন