বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালী ও আলোচনা সভা
logo

মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালী ও আলোচনা সভা

মানসম্মত হেলমেট  ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায়  জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসন চত্বর থেকে একটি র‍্যালী  বের হয়। র‍্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি বেসরকারি কর্মকর্তা, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা অংশ নেয়। 

র‍্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাসেল, জনসাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন খোন্দকার, বিআরটিএ  মাগুরা সার্কেলের সহকারী পরিচালক কেশব কুমার দাস, বিআরটিএ মাগুরা সার্কেলের মোটর যান পরিদর্শক কুতুব উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, , মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান  

জনতা ব্যাংকের ব্যবস্থাপক রফিকুল ইসলাম, জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম প্রমূখ। সভায় জানানো হয়, সড়ক দুর্ঘটনা রোধে প্রত্যেক ড্রাইভারকে সচেতন হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স, নিয়োগপত্র ও হালনাগাদ কাগজপত্র ব্যতীত  সড়কে গাড়ি চালানো যাবে না।  গতিসীমার অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন ও ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে। জেলা প্রশাসক মাগুরা ও বিআরটিএ মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় সড়ক দুর্ঘটনায় নিহতের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন