মাগুরায় সেনাবাহিনী ও পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই ভাইকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সদর উপজেলার পারলা গ্রামের মৃত রুস্তম বিশ্বাসের ছেলে মোস্তাক বিশ্বাস (৩৭) ও তার বড় ভাই মোহাম্মদ দাউদ আলী বিশ্বাস (৪৬)।
রবিবার ১৪ সেপ্টেম্বর ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল পারলা গ্রামে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই ভাইয়ের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। অভিযান শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব
মাগুরায় যৌথ বাহিনী আগ্নয়াস্ত্রসহ দুভাইকে আটক করেছে
মাগুরায় যৌথ বাহিনী আগ্নয়াস্ত্রসহ দুভাইকে আটক করেছে
মাগুরায় সেনাবাহিনী ও পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই ভাইকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সদর উপজেলার পারলা গ্রামের মৃত রুস্তম বিশ্বাসের ছেলে মোস্তাক বিশ্বাস (৩৭) ও তার বড় ভাই মোহাম্মদ
দাউদ আলী বিশ্বাস (৪৬)।রবিবার ১৪ সেপ্টেম্বর ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল পারলা গ্রামে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন,
দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই ভাইয়ের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। অভিযান শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত