জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার গাংনালিয়া বাজার এলাকায় রবিবার ২৭ জুলাই অভিযান পরিচালিত হয়।
বেলা ১১.০০টা থেকে ১.৩০টা পর্যন্ত পরিচালিত অভিযানে সার-কীটনাশক ডিলার ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এসময় মেসার্স মাবিয়া ট্রেডার্স নামক বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠানে তদারকিকালে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ১৩৫০ টাকার টিএসপি সার ১৬৫০ টাকা ও ১০৫০ টাকা দামের ডিএপি সার ১৫০০ টাকা পর্যন্ত বিক্রয় করেছেন। এছাড়া অধিক দামে সার বিক্রয় করলেও ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে প্রদান ও সংরক্ষণ করছেন না। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার জাকির হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী অপরাধে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে কতৃপক্ষ জানান।
-খবরপ্রতিদিন/ সি.ব
মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান ৫০ হাজার টাকা জরিমানা
মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান ৫০ হাজার টাকা জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার গাংনালিয়া বাজার এলাকায় রবিবার ২৭ জুলাই অভিযান পরিচালিত হয়।বেলা ১১.০০টা থেকে ১.৩০টা পর্যন্ত পরিচালিত অভিযানে সার-কীটনাশক ডিলার ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।এসময় মেসার্স মাবিয়া ট্রেডার্স নামক বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠানে তদারকিকালে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ১৩৫০ টাকার টিএসপি সার ১৬৫০ টাকা ও ১০৫০ টাকা
দামের ডিএপি সার ১৫০০ টাকা পর্যন্ত বিক্রয় করেছেন। এছাড়া অধিক দামে সার বিক্রয় করলেও ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে প্রদান ও সংরক্ষণ করছেন না। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার জাকির হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী অপরাধে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা
হয়।পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে কতৃপক্ষ জানান।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত