বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরায় তারুণ্যের উৎসবের অংশ হিসেবে প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা শীর্ষক মহড়া অনুষ্ঠিত
logo

মাগুরায় তারুণ্যের উৎসবের অংশ হিসেবে প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা শীর্ষক মহড়া অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ২৬ আগস্ট মঙ্গলবার  বিকেল ৪ টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মাঠে “প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা শীর্ষক মহড়া” অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা ও চেয়ারম্যান, মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিট  মোঃ অহিদুল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন ইউনিটের সাধারণ সম্পাদক মাসুদ হাসান খান কিজিলসহ কর্মকর্তারা।

মহড়ায় অংশগ্রহণকারীরা দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সেবাদানের কৌশল, প্রাথমিক চিকিৎসা প্রদানের ধাপ ও জনসচেতনতা বৃদ্ধিতে করণীয় বিষয়সমূহ উপস্থাপন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন যে, তারুণ্যের ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে সমাজে সচেতনতা বৃদ্ধি ও মানবিক সেবাকে প্রসারিত করা সম্ভব। এই ধরনের কর্মসূচির মাধ্যমে তরুণদের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ নিশ্চিত  হবে বলে তিনি প্রত্যাশা করেন। প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মাসুদ আহম্মদ খান কিজিল বলেন, মানুষের সেবায় মাগুরা রেডক্রিসেন্ট ইউনিট তৎপরতা অভ্যাহত রাখবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন