বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা
logo

মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

মাগুরায় “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” উপলক্ষে  সোমবার সকাল ৯টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে  সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন  সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক পরিবার পরিকল্পনা মাগুরা গাজী বশির আহমেদ,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদর ডা: মোঃ আফজাল হোসেন , সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সিভিল সার্জন অফিস  মো: জিল্লুর রহমান, জেলা তথ্য অফিসার পাভেল দাস সহ জেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা, শিক্ষা প্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় প্রেজেন্টেশান করেন এস এম আই ও,ডাব্লিউ এইচ ডা:সুরভী আক্তার.।

সভায় বক্তারা টাইফয়েড রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও টিকাদানের গুরুত্ব তুলে ধরেন। একইসাথে সুষ্ঠু ও কার্যকর ক্যাম্পেইন পরিচালনার জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয়ের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর মাস থেকে জেলার নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানান কতৃপক্ষ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন