বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরায় তাফসীরুল কুরআন মাহফিলে মুফতি আমীর হামজা
logo

মাগুরায় তাফসীরুল কুরআন মাহফিলে মুফতি আমীর হামজা

মাগুরা আল-আমিন ট্রাস্টের আয়োজনে বিশাল তাফnসীরুল কুরআন মাহফিল ১৫ মে বৃহস্পতিবার বিকেলে আল আমিন এতিমখানা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। 

আল-আমিন এতিমখানা ও মাগুরা জেলা  জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম. বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক  ও  মাগুরা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব আঃ মতিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত মুফসীর মুফতি আমীর হামজা (কুষ্টিয়া)। 

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন অধ্যাপক এম. বি বাকের, চেয়ারম্যান, আল-আমিন ট্রাস্ট, মাগুরা। 

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড, আলমগীর বিশ্বাস,  জেলা  ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি ও জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর  হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, জেলা  আয়েম্মা পরিষদ সভাপতি মাওলানা ওসমান গণি, জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা জাবের তাজাল্লা। 

মাহফিলে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নতুন বাজার জামে মসজিদের খতীব মাওলানা শফীউল্লাহ। মজলিসুল মুফাস্সিরিনের মাগুরা জেলা সভাপতি  মাওলানা এফ এম জাহাঙ্গীর আলমসহ অরো অনেকে। 

মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতি অনুষ্ঠানকে এক অনন্য মাত্রায় পৌঁছে দেয়। ধর্মীয় আবহে উদ্ভাসিত এ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন