বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরায় সরকারি খাসজমিতে লিচু বাগান উদ্বোধন করলেন শিল্প সচিব
logo

মাগুরায় সরকারি খাসজমিতে লিচু বাগান উদ্বোধন করলেন শিল্প সচিব

রবিবার ১০ আগস্ট দুপুরে  মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের দেবীনগর এলাকায় উদ্ধারকৃত ১১.৫৮ একর সরকারি খাসজমিতে লিচু বাগান স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প সচিব  মো: ওবায়দুর রহমান। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।  

লিচু গাছের চারা রোপণ করে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, এ উদ্যোগের মাধ্যমে অনাবাদী খাসজমি যথাযথ ব্যবহারের পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে এবং স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। জেলা প্রশাসনের উদ্যোগে খাসজমি উদ্ধারপূর্বক এমন বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ সংরক্ষণ এবং ফলজ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন