বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মোবাইল কোর্টে ১০ টি মামলা অর্থদন্ড
logo

মাগুরায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মোবাইল কোর্টে ১০ টি মামলা অর্থদন্ড

মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদকে সামনে রেখে    সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঢাকা-মাগুরা মহাসড়কে ২৫ মে সকালে পরিচালিত এই মোবাইল কোর্টে নেতৃত্ব দেন দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সিরাজুল ইসলাম ও মো: রাফাত আল মেহেদী।

অভিযানে ফিটনেসবিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন, ট্যাক্স টোকেনবিহীন, রুট পারমিটবিহীন যানবাহন এবং হেলমেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সিরাজুল ইসলাম কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতে ৫টি মামলা দায়ের করে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রাফাত আল মেহেদী কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতে ৫টি মামলায় ২০ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়। মহা সড়কের উপর মোবাইল কোর্ট পরিচালনা করায় যান
জটের সৃষ্টি হয়। জনগন পড়ে ভোগান্তিতে।
 
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানায়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন