বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত
logo

মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

৩০ মে শুক্রবার সকালে জাতীয় জীবনের এক ক্ষণজন্মা, নীরবিকল্প, অবিসংবাদিত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীর  আলোচনা ও দোয়া মাহফিল পালিত হয়।  মাগুরা জেলা বিএনপির ইসলামপুর পাড়া কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসুচিতে সভাপতিত্ব করেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহাম্মদ। 

দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতার হোসেন, যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর, জেলা বিএনপির সদস্য সচিব মাগুরা ১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য্য পদপ্রার্থী মনোয়ার হোসেন খান, যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, এড, রোকনুজ্জামান খান, জেলা মহিলা বিএনপির সভাপতি উম্মে কুলসুম উর্মি, জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এড,ওয়াসিকুর রহমান কল্লোল, সহসভাপতি আমিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ। এ-র আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এসময় জেলা বিএনপির যুগ্ম ়আহবায়ক এড,শাহেদ হাসান টগর, আলমগীর হোসেন, মাগুরা থানা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম তুষারসহ নেতাকের্মীরা উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন