গোপন তথ্যের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নোহাটা গ্রামে মাগুরা সেনা ক্যাম্প কর্তৃক একটি অস্ত্র অভিযান পরিচালনা করা হয়। সোমবার রাত ২ টায় পরিচালিত এ অভিযানে দুটি রিভলভার, ৮ রাউন্ড গুলি ও কিছু দেশীয় অস্ত্রসহ প্রাক্তন আওয়ামীলীগ কর্মী এবং নাশকতা ও হত্যা মামলার পলাতক আসামি মোঃ মিজানুর রহমান টিটোকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, মোঃ মিজানুর রহমান টিটো শ্রীপুর থানা আওয়ামীলীগ এর সাবেক ক্রীড়া সম্পাদক কনক মোল্লার আপন বড় ভাই। এছাড়াও তার বিরুদ্ধে নাশকতা ও হত্যা মামলা চলমান রয়েছে।
পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী, একই দিন শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের মোঃ শরিফুল ইসলাম সাচ্চুর বাসায় আরেকটি অভিযান পরিচালনা করা হয় যেখানে একটি বিদেশি পিস্তল (চায়না) এবং তিন রাউন্ড গুলিসহ মোঃ শরিফুল ইসলাম সাচ্চুকে গ্রেফতার করা হয়।
উভয় আসামিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব