মাগুরা সদর থানা পুলিশের অভিযানে এক চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে। মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম এ-র নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
আটক চাঁদাবাজের নাম মোহাম্মদ গোলাম রসুল(৪৫), পিতা: মৃত আজহার মোল্লা, সাং: পারলা উত্তরপাড়া, থানা ও জেলা: মাগুরা। স্থানীয় তথ্যে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে ঢাকা রোড এলাকায় চাঁদাবাজি করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাগুরা সদর থানার একটি বিশেষ টিম বৃহস্পতিবার ভোরে মোহাম্মদ গোলাম রসুলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বর্তমানে তাকে থানায় রেখে অধিকতর জিজ্ঞাসাবাদ চলছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব