বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরায় পরিবহন বাস ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত ১০ জন
logo

মাগুরায় পরিবহন বাস ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত ১০ জন

মাগুরা ঝিনাইদহ মহাসড়কের সদরের আলমখালি বাজারের পশ্চিশ পাশে রামনগর নামক স্থানে রবিবার বেলা সাড়ে ১১টায়  বাস ও ব্যাটারী চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে  সাগর (২৭ ) নামে একজন নিহত হয়েছে । নিহত সাগর সদরের হাজরাপুর ইউনিয়নের গোরীচরপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে । 

এ ঘটনায় ১০ জন আহত হয়েছে । গুরুতর আহত অবস্থায় সোহাগ (২৮),শামসুল(৪৫) ,শিশু আয়ান(৭) কে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা করা হয়েছে । আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।     

পুলিশ ও স্থানীয়রা জানায়,  রবিবার সকাল সাড়ে ১১টায়  মাগুরার আলমখালী বাজার থেকে যাত্রী নিয়ে একটি ভ্যান ঝিনাইদহের হাটগোপালপুর বাজারে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের রামনগর এলাকার ঢালব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেনলাইন পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়। সে সময় নিয়ন্ত্রন হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে যায়। 

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ভ্যানচালক মাগুরা সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামে সাগর হোসেন মারা যায়। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। মহাসড়কের গর্ত এড়িয়ে ভ্যানটি রাস্তার মাঝে চলে আসায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন