মাগুরা জেলা পুলিশের দুইজন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম।
বুধবার মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কনস্টেবল থেকে এটিএসআই এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতি পাওয়া দুই পুলিশ সদস্যকে এই ব্যাজ পরানো হয়।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় নবপদোন্নতিপ্রাপ্ত সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ.এস.এম মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা।
-খবরপ্রতিদিন/ সি.ব