মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নে সম্পূর্ণ গনতান্ত্রিক পন্থায় এবং দলীয় ভোটারদের সরাসরি ভোটে বিএনপির নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এভাবেই চলছে জেলার চার উপজেলার ১ টিকে পৌরসভা, ৩৬ টি ইউনিয়নসহ সকল ওয়ার্ডের কমিটি গঠন।
গত বৃহস্পতিবার শ্রীকোল ইউনয়নের নির্বাচন কার্যক্রমে উপস্থিত থেকে ভোট গ্রহণ ও গননা কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন মাগুরা মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত মাগুরা-১ আসনের একক প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
এসময় নেতাকর্মীরা অত্যান্ত আনন্দমুখর পরিবেশে ভোট ও নির্বাচন কার্যক্রম সম্পন্ন করেন। জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান জানান, আগামী জুলাই মাসের মধ্যে মাগুরা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। আর এ কারনে জেলার তৃণমূল পর্যায়ে সকল কমিটি নির্বাচনের মাধ্যমে গঠনের কাজ দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে। এ কার্যক্রম পরিচালনায় জেলা বিএনপির আহবায়ক , সদস্য সচিব, যুগ্ম আহবায়ক ও আহবায়ক কমিটির সদস্য মন্ডলীর দ্বারা পৃথক পৃথক কমিটি গঠন করা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব