বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরায় কাব কার্নিভাল অনুষ্ঠিত
logo

মাগুরায় কাব কার্নিভাল অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে সারা দেশের ন্যায় মাগুরাতে ও “চলো আনন্দে মাতি, কাব কার্নিভালে একসাথে হাঁটি” এই প্রতিপাদ্য নিয়ে সোমবার  দিনব্যাপী আয়োজিত হলো কাব কার্নিভাল-২০২৫।

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), মাগুরা প্রাঙ্গণটি এদিন রঙিন হয়ে ওঠে কাব শিশু স্কাউটদের উপস্থিতি, শপথ গ্রহণ,প্রার্থনা সংগীত ও মনোজ্ঞ পরিবেশনায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপারিনটেনডেন্ট, পিটিআই মাগুরা, দেলোয়ারা কুলসুম, জেলা শিক্ষা অফিসার;মোঃ আলমগীর কবীর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হাসিবুল হাসান, সভাপতি, বাংলাদেশ স্কাউটস, মাগুরা সদর উপজেলা।

দিনব্যাপী আয়োজনে ছিল প্রার্থনা সংগীত, শপথ গ্রহণ, আনন্দ শোভাযাত্রা, স্কাউটিং কার্যক্রম প্রদর্শনী, খেলাধুলা ও সৃজনশীল ইভেন্ট। মাগুরা সদর উপজেলার ৩২টি ইউনিট থেকে ২৯ ইউনিট  অংশ নেয়।

উল্লেখযোগ্যভাবে, দেশের প্রতিটি জেলার মতো মাগুরাতেও আয়োজিত এই কাব কার্নিভালের জাতীয় উদ্বোধন করেন বাংলাদেশের নোবেল বিজয়ী ও বাংলাদেশ স্কাউটসের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

আয়োজকরা জানান, এই কার্নিভালের মাধ্যমে শিশু-কিশোরদের মাঝে স্কাউটিংয়ের নৈতিকতা, দেশপ্রেম, শৃঙ্খলা ও সৃজনশীলতাকে ছড়িয়ে দেওয়া হয় যা আগামীর নেতৃত্ব গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন