“জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫”-এর অংশ হিসেবে ২৮ জুলাই ২০২৫ তারিখে মাগুরা জেলা সিভিল সার্জনের কার্যালয়ে রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার সিভিল সার্জন ডাঃ শামীম কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক গাজী বশির আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফজাল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, সিভিল সার্জন অফিসের সিনিয়র শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা জিল্লুর রহমান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরার জেলা প্রশাসক, মোঃ অহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “মানবিক দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা থেকে স্বেচ্ছায় রক্তদান ও চিকিৎসা সেবা প্রদান সমাজকে আরও সহনশীল ও মানবিক করে তোলে।”
ডাক্তার, নার্স, স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীগণ এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। রক্তদান কর্মসূচির পাশাপাশি দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
-খবরপ্রতিদিন/ সি.ব
মাগুরায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার আওতায় রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মাগুরায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার আওতায় রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
“জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫”-এর অংশ হিসেবে ২৮ জুলাই ২০২৫ তারিখে মাগুরা জেলা সিভিল সার্জনের কার্যালয়ে রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার সিভিল সার্জন ডাঃ শামীম কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ
পরিচালক গাজী বশির আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফজাল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, সিভিল সার্জন অফিসের সিনিয়র শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা জিল্লুর রহমান।অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরার জেলা প্রশাসক, মোঃ অহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “মানবিক দায়িত্ববোধ
ও সামাজিক সচেতনতা থেকে স্বেচ্ছায় রক্তদান ও চিকিৎসা সেবা প্রদান সমাজকে আরও সহনশীল ও মানবিক করে তোলে।”ডাক্তার, নার্স, স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীগণ এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। রক্তদান কর্মসূচির পাশাপাশি দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত