বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরায় জাতীয় ফল মেলার উদ্বোধন
logo

মাগুরায় জাতীয় ফল মেলার উদ্বোধন

“দেশি ফল বেশি খাই,আসুন ফলের গাছ লাগাই” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন হয়েছে । মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা এ ফল মেলার আয়োজন করে ।  বৃহস্পতিবার সকাল ১০ টায়  মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফল মেলার শুভ উদ্বোধন করেন । 

উদ্বোধন শেষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মোজাম্মেল হক প্রমুখ। ৩ দিন ব্যাপী এ ফল মেলায় ৬টি স্টল অংশ নিয়েছে। এ স্টলে দেশি ফল আম, কাঁঠাল,পেঁয়ারা,কদবেল,আনারস,আমড়া,কলা,পেঁপে,দেশি খেজুরসহ নানা জাতের ফল প্রদর্শিত হচ্ছে । আগামী শনিবার এ ফল মেলায় শেষ হবে ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন