বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রন বাজারদর মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
logo

মাগুরায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রন বাজারদর মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা দ্রব্যমূল্য নিয়ন্ত্রন বাজারদর মনিটরিং ও পণ্য বিপণন মনিটরিং সংক্রান্ত   কমিটির মাসিক সভা রবিবার সকালে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

সভায় পুলিশ সুপার, সিভিল সার্জন এর প্রতিনিধি,  জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বর্তমান মাগুরার বাজারদর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ঠ বিভাগের কর্মকর্তা বর্তমান বাজারদর পণ্য বিপণন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। 

জেলা মৎস্য কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা খাদ্য কর্মকর্তা, সহকারি পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর,কৃষি বিপণন কর্মকর্তা তাদের বক্তব্য তুলে ধরেন। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সংশ্লিষ্ট বিষযে সরকারের নীতিমালা তুলে ধরে তা বাস্তবায়নে সক্রীয় ভুমিকা রাখার আহবান জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন