জুলাই-আগষ্ট ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুথানে স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতনের আন্দোলনে মাগুরায় শহীদ ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বী হত্যার খুনিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
সোমবার সকাল ১১ টায় বিক্ষোভ মিছিলটি সরকারি হোসেন শহীদ সোহারাওয়র্দী কলেজের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালতের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম ও মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম।
সমাবেশে বক্তরা বলেন, মেহেদী হাসান রাব্বী দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তার খুনিরা এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে। প্রশাসন নিরব ভূমিকা পালন করেছে। এ সময় বক্তরা শহীদ রাব্বীর খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে সর্বচ্চো শাস্তি নিশ্চিতের দাবি জানান।
উল্লেখ্য, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকার পতনের মিছিলে শহরের ঢাকা রোড ব্রিজের উপর ছাত্রলীগের গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এ ঘটনায় গত ১৩ আগস্ট শহীদ রাব্বীর ভাই ইউনুস আলী মাগুরা সদর থানায় একটি হত্য মামলা দায়ের করেন। শহীদ মেহেদী হাসান রাব্বী শহরের বরুনাতৈল গ্রামের মৃত ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে।
-খবরপ্রতিদিন/ সি.ব