বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরায় বিএনপির সমাবেশে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ
logo

মাগুরায় বিএনপির সমাবেশে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ

মাগুরা বিশেষ প্রতিনিধি:- অর্থনৈতিক ও আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে  “দ্রুত নির্বাচন” এর দাবীতে  মাগুরায় সমাবেশ করেছে মাগুরা জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা। ২৪ ফেব্রুয়ারি সকাল ১১ টায় মাগুরা শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে আয়োজিত সমাবেশে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ন-মহাসচিব এ্যাড. আব্দুস সালাম আজাদ।

মাগুরা জেলা বিএনপির আহব্বায়ক আলী আহম্মেদ এর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

সমাবেশে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ন আহব্বায়য়ক বীরমুক্তিযোদ্ধা আখতার হোসেন, আহসান হাবীব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খান হাসান ইমাম সুজা, এ্যাড. শাহেদ হাসান টগর, এ্যাড. মিথুন রায় চৌধুরী, আমিনুল ইসলাম খান পিকুল, আলমগীর হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা পৌর বিএনপির সাবেক সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা জেলা যুবদলের সভাপতি এ্যাড. ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম, জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তিতাস সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা দেশের চলমান আইনশৃংখলা পরিস্থিতীর অবনতি, দ্রব্যূল্যের উর্ধোগতি সহ নানা বিষয়ে সরকারের কঠোর  সমালোচনা করে দ্রুত নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক সরকার ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দাবী জানান।

সমাবেশে মাগুরা জেলা বিএনপি ও অংগ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন