বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় মাগুরায় ১৬০ টাকায় ১৩ পুলিশ কনেস্টবল নিয়োগ
logo

মাগুরায় ১৬০ টাকায় ১৩ পুলিশ কনেস্টবল নিয়োগ

মাগুরায় বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে ১৩ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১ জন নারী।

স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে মোট ৬৭৯ জন প্রার্থীর মধ্য থেকে তিন ধাপ অতিক্রম করে এই ১৩ জনকে বাছাই করা হয়।  পুলিশ সুপার  মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম এ তালিকা ঘোষণা করেন।

নিয়োগ প্রক্রিয়ায় কেবলমাত্র ১৬০ টাকার সরকারি ফি জমা দিয়েই প্রার্থীরা অংশ নেন। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই চূড়ান্তভাবে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। দালাল চক্রের প্রতারণা রোধে মাঠপর্যায়ে ও অনলাইনে কঠোর নজরদারি ছিল বলে কতৃপক্ষ বলেন।

পুলিশ সুপার  বলেন,
“ঘুষ ও সুপারিশ ছাড়াই নিয়োগ সম্ভব তার প্রমাণ মিলেছে এ নিয়োগ প্রক্রিয়ায়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন