বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরার তিনটি কলেজে কেউ পাশ করেনি
logo

মাগুরার তিনটি কলেজে কেউ পাশ করেনি

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে মাগুরার তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি। 

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে- মাগুরা জেলার সদর উপজেলার ব্রুজরুক শ্রীকুন্ডী কলেজ, রাউতড়া হৃদয় নাথ স্কুল অ্যান্ড কলেজ এবং মহম্মদপুর উপজেলার বিরেন শিকদার আদর্শ স্কুল অ্যান্ড কলেজ।

তথ্যানুসন্ধ্যানে জানা গেছে, এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্রুজরুক শ্রীকুন্ডী কলেজ থেকে মোট ৮ জন, রাউতড়া হৃদয় নাথ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪ জন এবং বিরেন শিকদার স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে।

 এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে মাগুরার মোট ৩৪ কলেজের মোট ৬ হাজার ২৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২ হাজার ৪০১ জন কৃতকার্য এবং ৩ হাজার ৮৩৩ জন অকৃতকার্য হয়েছে। এ তথ্য দিয়েছেন মাগুরা জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর কবির। সে হিসাবে জেলায় পাশের হার ৩৭ শতাংশ। পাশের হার শূন্য হওয়া শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি নন-এমপিওভুক্ত বলেও তিনি জানান।

এ বিষয়ে মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, পাশের হার শূন্য হওয়া এবং যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাশের হার ৫০ শতাংশের নিচে তাদের মান উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী পরীক্ষাগুলোতে তার সুফল পাওয়া যাবে বলে আশা করছি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন