বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরার শ্রীপুরে ওয়ারেন্টভূক্ত ১০ আসামি গ্রেপ্তার
logo

মাগুরার শ্রীপুরে ওয়ারেন্টভূক্ত ১০ আসামি গ্রেপ্তার

মাহফুজার রহমান, শ্রীপুর, মাগুরা প্রতিনিধি:- মাগুরার শ্রীপুরে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় শ্রীপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার বিষ্ণুপুর গ্রামের অন্তু দাস, গৌতম দাস, উত্তম দাস, নদে দাস, নকোল গ্রামের মেজবা শেখ, বরিশাট গ্রামের ছমির শেখ ও  লাবু, দরিবিলা গ্রামের মাহবুব ও ডলার এবং চৌগাছি গ্রামের মহিদুলকে গ্রেপ্তার করা হয়। 

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, গ্রেপ্তারকৃত সকলে ওয়ারেন্টভূক্ত আসামি। রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন