বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরার শ্রীপুরে মুন্সি জাহাঙ্গীর পেঁয়াজ চাষে বিপ্লব ঘটিয়েছেন
logo

মাগুরার শ্রীপুরে মুন্সি জাহাঙ্গীর পেঁয়াজ চাষে বিপ্লব ঘটিয়েছেন

মাহফুজার রহমান, শ্রীপুর, মাগুরা প্রতিনিধি:- চলতি মৌসুমে পেঁয়াজ চাষে বিপ্লব ঘটিয়েছেন মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা মুন্সী জাহাঙ্গীর হোসেন। ঠিকাদারি ব্যবসা ও রাজনীতির পাশাপাশি একজন বোদ্ধা কৃষিজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি রাত-দিন কঠোর পরিশ্রম করেন। অন্যান্য চৈতালী ফসলের পাশাপাশি তিনি এ বছর প্রায় ১৫০ শতক জমিতে পেঁয়াজ চাষ করেছেন। এরমধ্যে এক শ’ শতক জমিতে ‘সুখ সাগর’ জাতের পেঁয়াজ ও ৫০ শতক জমিতে ‘লাল তীর কিং’ জাতের পেঁয়াজ রোপন করেছেন। উভয় জাতের পেঁয়াজই অনেক ভালো হয়েছে। এবছর আশাতীত উৎপাদন হবে বলে তিনি আশা করছেন। 

পেঁয়াজ চাষি মুন্সী জাহাঙ্গীর বলেন, মৌসুমের শুরুতে কৃষি অফিস থেকে এক কেজি করে বীজ দিয়েছিল। সে বীজ নষ্ট হয়ে যায়। তার মতো আরও অনেকেরই বীজ নষ্ট হয়। কিন্তু এ পর্যন্ত কৃষি অফিস তার কোনো ক্ষতিপূরণ দেয়নি। পরবর্তিতে বাজার থেকে ‘সুখ সাগর’ ও ‘লাল তীর কিং’ জাতের বীজ কিনে তা জমিতে রোপণ করি। প্রতি শতক জমিতে পেঁয়াজের বীজ (দানা) থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় ১২ শ’ টাকার মত খরচ হয়েছে। এতে তার আনুমানিক দেড় লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এছাড়া রয়েছে নিজের শ্রম। সামনে জমি থেকে পেঁয়াজ তুলে বাড়ি অবধি নিতে আরও কিছু খরচ আছে। তবে, ‘সুখ সাগর’ জাতটা খুবই ভালো জাত। এটা শতকে ২ থেকে তিন মণ উৎপাদন হয়। ‘লাল তীর কিংও মোটামুটি ভালো। এটা শতকে এক থেকে ২ মণ ফলনের আশা করছি। তবে ‘সুখ সাগরে’র খরচটা একটু কম। এতে সার একটু কম লাগে। কিন্তু, ‘সুখ সাগর’ পেঁয়াজের দাম প্রতিমণ ১৫ শ’ টাকা এবং ‘লাল তীর কিং’ ২ হাজার টাকা মণ হলে কৃষকরা বা আমরা লাভবান হবো। এটা হলে আমদের কৃষকরা বাঁচবে, আমিও বাঁচবো। তবে এর কম হলে আমাদের লস হয়ে যাবে। 

এ পেঁয়াজ উৎপাদনে ইউরিয়া, টিএসপি, পটাশ, জিপশাম, ডিএপি, জৈব সারসহ বিভিন্ন ধরনের কীটনাশক ও ভিটামিন জাতীয় ঔষধ ব্যবহার করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা বলেন, চলতি মৌসুমে এ উপজেলা রেকর্ড পরিমাণ পেঁয়াজের চাষ করা হয়েছে। আবহাওয়া পেঁয়াজ চাষের অনুকূলে থাকায় ফলনও ভালো হবে। এ বছর মাঠে মাঠে পেঁয়াজ আর পেঁয়াজ। উপজেলার পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন