বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরার শ্রীপুরে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ
logo

মাগুরার শ্রীপুরে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা কৃষকদলের উদ্যোগে শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকেলে শ্রীপুর উপজেলার সদর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে বিভিন্ন এলাকায় এ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হয়।

মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, সাবেক যুগ্ম আহ্বায়ক আরমান মোল্যা, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সী জয়নুল আবেদীন, উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মুকুল, সাবেক সদস্য সচিব খলিফা রোমানুর রহমান বিপ্লব, সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলাম সুজন, খোন্দকার সাহেব আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের রায়হান রিংকু, শ্রীপুর সদর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান শেখ, সদস্য সচিব টুকু শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির গৌরবময় ইতিহাস স্মরণ করে সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন