বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরার শ্রীপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী পালিত
logo

মাগুরার শ্রীপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী পালিত

মাগুরার শ্রীপুরে বিএনপি  চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে সব্দালপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দেশনেত্রীর সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । 

রবিবার ১৭ আগস্ট বিকেলে আসর নামাজ বাদ  সোনাতুন্দী বাজার মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় । দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সোনাতুন্দী গ্রামের সন্তান আলমগীর হাসান সোহান।
 
উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মিজানুর রহমান মিজান,মাগুরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি টুকু খান, জেলা ছাত্রদল নেতা সাকিবুল হাসান, শ্রীপুর উপজেলা যুবদলের  সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মৃধা, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, সোনাতুন্দী ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাজী রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, সাবেক সহ- সাধারণ সম্পাদক মুন্সি মেহেদী হাসান মাখন, সোনাতুন্দী  ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার ফয়জুর রহমান, ইউপি সদস্য মোঃ আবুল কাশেম, সব্দালপুর  ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মাজহারুল ইসলাম চঞ্চল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আলমগীর হোসেন, দারিয়াপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ ইমদাদুল হক, মোঃ ওলিয়ার রহমান, ইউনিয়ন বিএনপির নেতা চঞ্চল মোল্লা,ওয়ার্ড বিএনপি নেতা আসাদুজ্জামান মিল্টু, ইউনিয়ন বিএনপি নেতা মাহবুবুর রহমান বকুল,
ইউনিয়ন বিএনপির নেতা রিপন মিয়া প্রমুখ। এ ছাড়া দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আহমদ আলী।

খুঁজুন