বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরার শালিখায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
logo

মাগুরার শালিখায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাগুরার শালিখায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন( এসডিএফ) মাগুরা ও যশোর অঞ্চল আয়োজিত  বুধবার সকাল ১০টায় শালিখা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  জেলা ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন৷ 

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নিছা৷ স্বাগত বক্তব্য রাখেন, ডা. কাইমুন আক্তার মুনা আঞ্চলিক ব্যবস্থাপক এসডিএফ যশোর৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,অনুপ কুমার মন্ডল জেলা কর্মকর্তা এমইএফ আন্ড জিএ, ডাঃ শেখ আরিফুজ্জামান,ডাঃ শেখ মুঞ্জুর এ হুদা সাদী৷ 

এছাড়াও উপস্থিত ছিলেন, সকল জেলা কর্মকর্তা,ক্লাস্টার কর্মকর্তা,সিএফ স্বাস্থ্য ও পুষ্টিডিই ও বিভিন্ন গ্রামের মাতৃত্ব ও সিজারিয়ান ভাতা প্রাপ্ত সদস্য এবং স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কমিটির সদস্যবৃন্দ৷ অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ সাইমুন নিছা বলেন, এসডিএফ কার্যক্রম জনশক্তি ও জনবান্ধব কাজ করে চলেছেন৷  

এছাড়াও গ্রাম উন্নয়ন সমিতির মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সেবা দিয়ে যাচ্ছেন৷ পাশাপাশি মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর জন্যও কাজ করে যাচ্ছেন৷ যা আসলে প্রসংশনীয়  বলে আমি মনে করি৷ আমি এসডিএফর সার্বিক সফলতা কামনা করছি৷

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন