বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরার শালিখায় সামীর শাপলের আঘাতে স্ত্রী নিহত
logo

মাগুরার শালিখায় সামীর শাপলের আঘাতে স্ত্রী নিহত

মাগুরার শালিখা উপজেলায় হরিশপুর গ্রামে ঘরের ভিতর থেকে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে শালিখা থানা পুলিশ। শনিবার ১২ জুলাই সকাল সাড়ে  ৭টার দিকে  উপজেলার হরিশপুর গ্রামের মিজানুর মোল্যার স্ত্রী সোনালী বেগম (৪০) এর লাশ নিজ ঘর থেকে উদ্ধার করা হয়।

নিহত সোনালী বেগমের মেয়ে মদিনা খাতুন বলেন,বাবা মাকে মেরে ফেলেছে। বাবা ঢাকায় রড এর কাজ করে।  সকালে বাড়ী এসে মার সাথে বাকবিতন্ডা হয়। মা ঘরে থেকে দরজা দিয়ে রাখে বাবা বারান্দায় ছিল। বাবা মাকে মারবে যার ভয়ে দরজা খুলেনি মা । পরে বাবা ঘরের জানালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে। মার মাথায় রডের শাবল দিয়ে আঘাত করে  এতে মা মারা যায়৷

শালিখা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওলি মিয়া জানান, পারিবারিক কলহের জেরে স্বামী মিজানুর মোল্যা শিশু সন্তান মদিনার সামনে সোনালী বেগমকে রডের শাবল দিয়ে মাথায়  আঘাত করে। ঘরের মধ্য থেকে রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করি । লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন