মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের চর যশমন্তপুর গ্রামে গ্রাম্য দরাদলীকে কেন্দ্র করে সৃষ্ঠ সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন মারাত্মক আহত হয়। বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের পরে শুরু হয় লুটপাট।
দিনভর চলে লুটপাট। সংঘর্ষে একপক্ষ ব্যবহার করে হাতবোমা। বেমারশব্দে মানুষের মাঝে সৃষ্ট হয় আতংক। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ ঘটনায় পুলিশ সন্ধায় ৩ জনকে গ্রেফতার করে।এ-র মধ্যে বোমা বিস্ফরনকারী তারিকুল ইসলাম চুন্নু(৪৫) নামে একজনকে আটক করে জিঙ্গাসাবাদের মাধ্যমে তার কাছ থেকে ২ টি হাতবোমা উদ্ধার করে পুলিশ। সে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
বোমাসহ আটক চুন্নু যশমন্তপুর গ্রামের মৃত সফিউদ্দিনের ছেলে। সে ঐ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। মাগুরার শালিখা সার্কেলের সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের হস্তক্ষপে দ্রুততার সাথে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তিনি জানান, আহতদের চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুর পাঠান হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব