বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরা উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ৬১৪টি মণ্ডপে দুর্গাপূজা শুরু হয়েছে
logo

মাগুরা উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ৬১৪টি মণ্ডপে দুর্গাপূজা শুরু হয়েছে

মাগুরা জেলার ৪টি উপজেলায় ৬১৪ টি মণ্ডপে দুর্গাপূজার উৎসব শুরু হয়েছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার শুরুর সাথে সাথে প্রতিমা শিল্পীরা তাদের ব্যস্ত সময় শেষ করছেন। দিনরাত কঠোর পরিশ্রম করে দেবী দুর্গার প্রতিমা তৈরি করেছেন এবং কারিগররা মনের মাধুর্য দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করছেন। 

মণ্ডপে মাটির কাজ শেষ হওয়ার পর, মণ্ডপে রঙ দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ করেছে। পূজা কমিটির নেতারা জানিয়েছেন, পূজার উপকরণের দাম বেশি হওয়ায় এবার পূজার খরচ বাড়াতে হয়েছে। ২৮ সেপ্টেম্বর দেবীর আগমন উপলক্ষে ঢাকের বাড়ির সাথে বাড়িঘরে শঙ্খধ্বনি বাজানো হয়। আরতি ও ধর্মীয় সঙ্গীতে মন্দিরগুলো আলোকিত হয়ে উঠেছে।   হিন্দু সম্প্রদায়ের মানুষ ইতিমধ্যেই তাদের প্রয়োজনীয় কেনাকাটা সেরে ফেলে নানান রঙবেরংযের পোষাকের সজ্জিত হয়ে মণ্ডপে মণ্ডপে ঘোরাঘুরি শুরু করেছে।

এ বছর দেবী দুর্গা দেবী হাতীতে মর্গে আগমন করবে যা শস্য শ্যামলা সমৃদ্ধির ইঙ্গিত বহন করে আরও দেবী প্রস্তান করবে দোলায়, যা মহামারী বা মড়কের প্রতীক।  ২৮ অক্টোবর রবিবার  ষষ্ঠি পূজার মধ্যদিয়ে শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা। টানা পাঁচ দিন ধরে এই উৎসব চলবে। ভক্তরা মাতৃবন্দনায় মেতে উঠেছে । এ বছর মাগুরা জেলার ৬১৪টি পূজা মণ্ডপের মধ্যে, সদর উপজেলায় ২২৫টি, শ্রীপুর উপজেলায় ১৪৯টি, মোহাম্মদপুর উপজেলার ১০৮টি শালিখা উপজেলায় ১৩২টি এবং পৌর এলাকার ২১টি মণ্ডপে একযোগে শুরু হয়েছে। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, জেলার সকল পূজা মন্ডপ নজরদারীতে রাখা হয়েছে। আশা করা যাচ্ছে শান্তিপূর্ণ ভাবে পূজা উৎসব সম্পন্ন হবে।

এ প্রসঙ্গে মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, পূজার সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজামন্ডপে ২৮৫ পুলিশ ৩ হাজার ৮৯২ জন আনসার ছাড়াও পুলিশের ৪২ টি মোবাইল টিমের সাথে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে।   প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরা দ্বারা আচ্ছাদিত, এবং প্রতিটি মন্দিরে স্বেচ্ছাসেবকদের তালিকা রয়েছে। তারা মন্দিরের শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করবেন।

মাগুরা জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক কুমুদ রঞ্জন সদস্য সচিব মিহির কান্তি বিশ্বাস   বলেন,  দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাগুরায় দুর্গোৎসব অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হচ্ছে।" তিনি আশা করেন যে উৎসাহের মাধ্যমে পূজা উৎসব সম্পন্ন হবে। আগামী বৃহস্পতিবার রাতে প্রতিমা বিষর্জনের মধ্যদিয়ে শেষ হবে এ উৎসবের।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন