মাগুরা সদর উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা রবিবার ৩১ আগস্ট সকালে অনুষ্ঠিত হয়। মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান সভায় সভাপতিত্ব করেন।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সহকারি কমিশনার আসমা আখতার, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুব আলী, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফজাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
উপজেলায় মাদকের ভয়াবহতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাদক নিয়ন্ত্রনে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহনের জন্য সভায় গুরুত্ব আরোপ করা হয়।
সভায় অনুমতি ছাড়া উপজেলার সড়ক সংলগ্ন কোন পুকুর খনন বা সংস্কার না করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। সড়কের ভাঙ্গন রক্ষার জন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান হয়।
-খবরপ্রতিদিন/ সি.ব