বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাগুরা ও শ্রীপুর উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান
logo

মাগুরা ও শ্রীপুর উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান

দুর্গাপূজা উপলক্ষে মাগুরার শ্রীপুর ও মাগুরা সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বিএনপি মনোেনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান। 

গত এক সপ্তাহ ধরে   তিনি উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শনকালে বক্তব্য রাখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রতীক তারেক রহমানের নির্দেশনায় মনোয়ার হোসেন খান

শ্রীপুর উপজেলার সদরের হোঙ্গলডাঙ্গা ও চিলগাড়ি সার্বজনীন পূজা মন্দিরসহ সকল মন্দির  পরিদর্শন করেন।পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ রায়সহ জেলা ও উপজেলা বিএনপি, ছাত্রদল, কৃষকদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। 

এসময় মনোয়ার হোসেন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অসাম্প্রদায়িক চিন্তাধারা এদেশের সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করা। তিনি স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি। আমাদের পরিচয় একটাই আমরা বাংলাদেশি। আগামীর নতুন বাংলাদেশ গড়তে আপনাদের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় আপনাদের পাশে ছিলো এবং থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির পাশে থাকার জন্য আহবান জানান। 

মনোয়ার হোসেন খান সদর উপজেলার কুশবাড়িয়া পীর সাহেব মাদ্রসা আবালপুর মাদ্রসায় , রায়গ্রাম ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন,  ছাত্রদের মাঝে খেলার সামগ্রী  বিতরণও গাছের চারা বিতরণ করেন, কৃষকদলের নব নির্বাচিত নেতাদের সাথে মতবিনিময় করেন। 

তিনি টেঙ্গাখালী, কালিয়া সরইনগর শিকদারবাড়ি ও কুন্ডুবাড়ি পূজামন্ডপে,শ্রীকোল কালী মন্দির,গাঙনালিযা প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল উদ্বোধন, মাগুরা শহরের নতুন বাজার, জামরুলতলা, গোলক নগর মৃগী ডাঙ্গা, আড়াই সাত, চন্দন প্রতাপ,গেপিনাথপুর সার্বজনীন পূজা মন্ডপসহ বিভিন্ন পূজামন্ডপ  পরিদর্শন করে হিন্দু জনগেষ্টীর উদ্দেশ্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলেছেন, বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই সবাই বাংলাদেশী। তাই হিন্দু ভাইদের দুর্বল ভাবার কোন সুযোগ নেই। মাগুরা বিএনপি হিন্দু ভাইদের পাশে থাকবে বলেন মন্তব্য করেন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন