মাগুরা জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের নিজস্ব তহবিলের অর্থায়নে দুস্থ ও মেধাবীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১১ টায় মাগুরা জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ অহিদুল ইসলাম অনুঢ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাসিনা মমতাজ।
এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী ও অবিভাবকসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এস এস সি পরীক্ষায় জি পি এ- ৫ প্রাপ্ত ১২২ জন শিক্ষার্থী ও এইচ এস সি পরীক্ষায় জি পি এ- ৫ প্রাপ্ত ৩৪ জনসহ মোট ১৫৬ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার করে মোট ১৫ লক্ষ ৬০ হাজার টাকার প্রদান করা হয়েছে বলে অফিস সূত্রে জানা গেছে।
-খবরপ্রতিদিন/ সি.ব
মাগুরা জেলা পরিষদের এককালীন শিক্ষা বৃত্তির চেক বিতরণ
মাগুরা জেলা পরিষদের এককালীন শিক্ষা বৃত্তির চেক বিতরণ
মাগুরা জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের নিজস্ব তহবিলের অর্থায়নে দুস্থ ও মেধাবীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১১ টায় মাগুরা জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।মাগুরা জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ অহিদুল ইসলাম অনুঢ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মাগুরা
সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাসিনা মমতাজ।এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী ও অবিভাবকসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এস এস সি পরীক্ষায়
জি পি এ- ৫ প্রাপ্ত ১২২ জন শিক্ষার্থী ও এইচ এস সি পরীক্ষায় জি পি এ- ৫ প্রাপ্ত ৩৪ জনসহ মোট ১৫৬ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার করে মোট ১৫ লক্ষ ৬০ হাজার টাকার প্রদান করা হয়েছে বলে অফিস সূত্রে জানা গেছে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত