আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা-১ আসনের বিএনপি’র সম্ভাব্য প্রার্থী জেলা ব্এিনপি’র সদস্য সচিব মনোয়ার হোসেন খান বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মাগুরা প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ।
মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা-১ আসনের প্রার্থী হিসেবে মাঠে কাজ শুরু করেছি । ইতিমধ্যে মাগুরা-১ আসনের বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সাথে মতবিনিময় করেছি। তিনি আশাবাদী দল তাকে মনোনিত করে মনোনয়ন দেবে । এ জন্য তিনি দলের হয়ে জেলার সাংগঠনিক কর্মকান্ডে সার্বিক ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তিনি বলেন, সব সময় সত্য ও ন্যায়ের পথে থেকে মানুষের সেবায় কাজ করতে চাই ।
কখনো মিথ্যার সাথে বা অসত্যের সাথে আমার কোন আপোষ নাই । বিগত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের আমলেও মাগুরার মানুষের পাশে থেকে তাদের বিভিন্ন সহযোগিতা করেছি আগামীতে এ জেলার মানুষের পাশে থাকতে চাই । তিনি বলেন, যদি দল আমাকে মনোনয়ন দেয, তাহলে, মাগুরার মানুষের ভালোবাসায় মাগুরা-১ আসন থেকে জয়ী হয়ে এমপি নির্বাচিত হই তাহলে জেলার উন্নয়নে আমার অগ্রনী ভ’মিকা থাকবে সব সময়। তিনি আরো বলেন,আগামী জুলাই মাসের মধ্যে মাগুরা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন জেলা কমিটির পূর্ণগঠন হলে নেতাকমীরা আরো উজ্জীবিত হবে ।
আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতাকর্মীরা মাঠে কাজ করার জন্য ঐক্যবদ্ধ আছে । সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে আমার অবস্থান সব সময় স্বচ্ছ। আমি এ জেলার এমপি নির্বাচিত হলে বেকারত্ব,স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে কাজ করবো । কারণ জেলার স্বাস্থ্য খাতের খুবই দুরবস্থা । আমি মনে করি একটি জেলার স্বাস্থ্য , শিক্ষা ও বিসিক শিল্পনগরী খুবই গুরুত্বপূর্ণ। আগামীতে সাংবাদিকদের পাশে নিয়ে জেলার উন্নয়নে কাজ করবো ।
এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,সাংবাদিক মাসুম বিল্লাহ, শরীফ তেহরান টুটুল,রূপক আইচ,শাহীন আলম তুহিন,শেখ ইলিযাস মিথুন।
-খবরপ্রতিদিন/ সি.ব