ঘটির কাঁটায় সকাল সাড়ে নয়টা। একই মাদ্রাসায় পড়–য়া তিন বোন একসাথে মাদ্রাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে মাদ্রাসার মূল গেইটে পৌঁছতেই নিয়ন্ত্রণহীন গোখাদ্যবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিন বোনের একজনের মৃত্যু হয়, গুরুতর আহত হয় বাকি দুই বোনসহ আরো ৫ জন। এময় পথচারী এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। তার নাম মোবারক হোসেন (৪০)। তিনি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।
বুধবার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার সামনে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মাদ্রাসা ছাত্রীর নাম খাদিজা মাশমুম (১৫)। সে বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। গুরুতর আহত হয় খাদিজার বোন একই মাদ্রাসায় পড়–য়া নবম শ্রেণির ছাত্রী তোফিয়া তাবাসসুম (১৩) ও সপ্তম শ্রেণির উম্মে
হাবিবা (১১)। এসময় আহত হয় পথচারী আবুল খায়ের (৪০)। বাকিদের নাম জানা যায়নি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বোনসহ পথচারীরা বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে মাদ্রাসার মূল ফটকের সামনে পৌঁছতেই বেপরোয়া ট্রাক তাদের চাপা দেয়। এসময় পাশেই দাঁড়ানো ছিল সিএনজিচালিত অটোরিকশা।
গোখাদ্যবাহী ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমডেমুচড়ে মহাসড়কের পাশের
পুকুরে পড়ে যায়। এরপর ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান।
পরবর্তীতে আহতদের উন্নত চিকিৎসার্থে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের লাশ ও দুর্ঘটনার শিকার
গাড়িগুলো উদ্ধার করে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা। প্রত্যক্ষদর্শী হাফেজ শাহাব উদ্দিন বলেন, ‘আমি দুর্ঘটনাস্থলের অদূরে দাঁড়িয়ে একজন ব্যক্তির সঙ্গে কথা বলছিলাম। একটি
সিএনজিঅটোরিকশা থামিয়ে যাত্রী উঠানামা করছিল। হঠাৎ একটি দ্রুত গতির ট্রাক এসে সিএনজিকে ধাক্কা দিয়ে ট্রাকটি পুকুরে পড়ে যায়। এই ঘটনায় দুই জন স্পটেই মারা যায়। তাদের মধ্যে একজন মাদ্রাসার ছাত্রী, অন্যজন পথচারী। আহত অন্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’
বড়তাকিয়া রেড়িয়েন্স হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুল হাসান চৌধুরী বলেন, ‘সকালে ৩ জন মাদ্রাসা শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজন মারা যান। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।’ প্রত্যক্ষদর্শী ইমাম উদ্দিন মঞ্জু বলেন, ‘আমি মহাসড়ক পার হয়ে মাত্র দাঁড়িয়েছি, এসময় দ্রুতগতির একটি ট্রাক এসে সিএনজি
অটোরিকশা ও পাশে থাকা পথচারীদের চাপা দেয়। চোখের সামনে ভয়াবহ দুর্ঘটনা দেখে নিজেই হতভম্ব হয়ে গেছি। এখনো আমার বুক কাঁপছে।’
বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলা উদ্দিন বলেন, ‘এই দুর্ঘটনায় আমরা শোকাহত। আমরা এমন দুর্ঘটনা আর চাই না। ইতিপূর্বেও একই স্থানে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। আমাদের অনেক শিক্ষার্থী প্রতিদিনই মহাসড়ক পার হয়ে মাদ্রাসার আসাযাওয়া করেন। এখানে একটি ফুটওভারব্রীজের দাবী আমাদের দীর্ঘদিনের।
এবিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’ মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী বলেন, ‘আমি নির্বাচনী কাজে চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় ঝটলা দেখে নেমেছি। দুর্ঘটনার বিষয়টি দেখে আমি ফায়ার
সার্ভিস, হাইওয়ে পুলিশকে খবর দিই। দুইজন ঘটনাস্থলে নিহত হয়। আহতদের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।’
মাদ্রাসায় যাওয়া হলো না তিন বোনের
মাদ্রাসায় যাওয়া হলো না তিন বোনের
ঘটির কাঁটায় সকাল সাড়ে নয়টা। একই মাদ্রাসায় পড়–য়া তিন বোন একসাথে মাদ্রাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে মাদ্রাসার মূল গেইটে পৌঁছতেই নিয়ন্ত্রণহীন গোখাদ্যবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিন বোনের একজনের মৃত্যু হয়, গুরুতর আহত হয় বাকি দুই বোনসহ আরো ৫ জন। এময় পথচারী এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। তার নাম মোবারক হোসেন (৪০)। তিনি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। বুধবার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার সামনে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মাদ্রাসা ছাত্রীর নাম খাদিজা মাশমুম (১৫)। সে বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। গুরুতর আহত হয় খাদিজার বোন একই মাদ্রাসায় পড়–য়া নবম শ্রেণির ছাত্রী তোফিয়া তাবাসসুম (১৩) ও সপ্তম শ্রেণির উম্মেহাবিবা (১১)। এসময় আহত হয় পথচারী আবুল খায়ের (৪০)। বাকিদের নাম জানা যায়নি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বোনসহ পথচারীরা বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে
মাদ্রাসার মূল ফটকের সামনে পৌঁছতেই বেপরোয়া ট্রাক তাদের চাপা দেয়। এসময় পাশেই দাঁড়ানো ছিল সিএনজিচালিত অটোরিকশা। গোখাদ্যবাহী ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমডেমুচড়ে মহাসড়কের পাশেরপুকুরে পড়ে যায়। এরপর ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে আহতদের উন্নত চিকিৎসার্থে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের লাশ ও দুর্ঘটনার শিকার গাড়িগুলো উদ্ধার করে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা। প্রত্যক্ষদর্শী হাফেজ শাহাব উদ্দিন বলেন, ‘আমি দুর্ঘটনাস্থলের অদূরে দাঁড়িয়ে একজন ব্যক্তির সঙ্গে কথা বলছিলাম। একটিসিএনজিঅটোরিকশা থামিয়ে যাত্রী উঠানামা করছিল। হঠাৎ একটি দ্রুত গতির ট্রাক এসে সিএনজিকে ধাক্কা দিয়ে ট্রাকটি পুকুরে পড়ে যায়। এই ঘটনায় দুই জন স্পটেই মারা যায়। তাদের মধ্যে একজন মাদ্রাসার ছাত্রী, অন্যজন পথচারী। আহত অন্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’ বড়তাকিয়া রেড়িয়েন্স হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুল হাসান চৌধুরী বলেন, ‘সকালে ৩ জন মাদ্রাসা শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে
আসা হয়। তাদের মধ্যে একজন মারা যান। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।’ প্রত্যক্ষদর্শী ইমাম উদ্দিন মঞ্জু বলেন, ‘আমি মহাসড়ক পার হয়ে মাত্র দাঁড়িয়েছি, এসময় দ্রুতগতির একটি ট্রাক এসে সিএনজিঅটোরিকশা ও পাশে থাকা পথচারীদের চাপা দেয়। চোখের সামনে ভয়াবহ দুর্ঘটনা দেখে নিজেই হতভম্ব হয়ে গেছি। এখনো আমার বুক কাঁপছে।’ বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলা উদ্দিন বলেন, ‘এই দুর্ঘটনায় আমরা শোকাহত। আমরা এমন দুর্ঘটনা আর চাই না। ইতিপূর্বেও একই স্থানে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। আমাদের অনেক শিক্ষার্থী প্রতিদিনই মহাসড়ক পার হয়ে মাদ্রাসার আসাযাওয়া করেন। এখানে একটি ফুটওভারব্রীজের দাবী আমাদের দীর্ঘদিনের। এবিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’ মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী বলেন, ‘আমি নির্বাচনী কাজে চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় ঝটলা দেখে নেমেছি। দুর্ঘটনার বিষয়টি দেখে আমি ফায়ারসার্ভিস, হাইওয়ে পুলিশকে খবর দিই। দুইজন ঘটনাস্থলে নিহত হয়। আহতদের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।’
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত