বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাদকমুক্ত সিরাজদিখান গড়তে পুলিশের অভিযান,ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ৪
logo

মাদকমুক্ত সিরাজদিখান গড়তে পুলিশের অভিযান,ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ৪

মাদকমুক্ত সিরাজদিখান থানা এলাকা" শ্লোগানে পুলিশের অভিযানে নিয়মিত গ্রেফতার করে চলছে একাধিক মাদক ব্যবসায়ী।এতে উদ্ধার হচ্ছে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। 

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম এর নির্দেশক্রমে ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান এর সার্বিক দিক-নির্দেশনায় মোঃ নাঈম শেখ (২৫) মোঃ মাহিম (২০)মোঃ তানজিল মাঝি (১৯)মোঃ মাইনুল ইসলাম সজীব (৩৭)কে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে।

মঙ্গলবার ১০ মার্চ রাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মধ্যপাড়া রায়হানিয়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সামনে,কেয়াইন ইউনিয়ন কোটগাও আরিফ সরদার এর বাড়ী ও

রাজানগর ইউনিয়নের রাজানগর বাজার হইতে সৈয়দপুরগামী নগেন মন্ডলের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এ আসামীদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মোঃ নাঈম শেখ উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দক্ষিণ মালপদিয়া, তালুকদার বাড়ির বাবুল শেখের ছেলে।কেয়াইন ইউনিয়নের -কোটগাও, সরদারবাড়ীর মোঃ আরিফ সরদারের ছেলে মোঃ মাহিম (২০) বাসাইল ইউনিয়নের -বাসাইল মাঝি বাড়ীর মোঃ হানিফ মাঝির ছেলে মোঃ তানজিল মাঝি (১৯)শেখরনগর ইউনিয়নের -শেখরনগর (দক্ষিণ হাটি) গ্রামের -মোঃ মোস্তফা মিয়ার ছেলে

মোঃ মাইনুল ইসলাম সজীব।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান জানান,রাতে উপজেলার মধ্যপাড়া,কেয়াইন,বাসাইল ও রাজানগর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোঃ নাঈম শেখ,মোঃ মাইনুল ইসলাম সজীব,মোঃ মাহিম,মোঃ তানজিল নামের ৪ জনকে গ্রেফতার করি।এদের তল্লাশী করে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি।আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

খুঁজুন