বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি মাদক ও দখলবাজির স্থান বিএনপিতে নেই: মোস্তফা জগলুল পাশা পাপেল
logo

মাদক ও দখলবাজির স্থান বিএনপিতে নেই: মোস্তফা জগলুল পাশা পাপেল

রাজধানীর মিরপুর হযরত শাহ আলী মাজার প্রাঙ্গণ থেকে ২০২৬ সালের জাতীয় নির্বাচনের (ঢাকা-১৪) আসনের আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সদস্য (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায়) এবং যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল।

জুমার নামাজ শেষে দুপুর ২টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে মোস্তফা জগলুল পাশা পাপেল বলেন,  “আগামী নির্বাচনে দেশনায়ক তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তৃণমূল থেকে উঠে আসা সাধারণ মানুষের মধ্য থেকেই প্রার্থী নির্ধারণ করবে।”

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ স্মরণ করে বলেন— “জিয়াউর রহমানের সৌদি আরবে অবস্থিত নিমগাছের মতোই আমাদের মনকে কোমল ও মানবিক করতে হবে। বিগত ফ্যাসিবাদী আওয়ামী আমলে যেসব জাতীয়তাবাদী নেতাকর্মী প্রাণ হারিয়েছেন, আমরা তাঁদের আত্মার মাগফেরাত কামনা করি।”

ঢাকা-১৪ আসনের জনগণের উদ্দেশে তিনি ঘোষণা দেন, প্রতিটি মানুষের দুয়ারে গিয়ে সেবা পৌঁছে দেওয়া হবে। মাদক, চাঁদাবাজি ও অবৈধ দখলবাজির সঙ্গে জড়িতদের বিএনপিতে কোনো ঠাঁই নেই। যে দলেরই হোক, এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড, থানা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ৫ আগস্ট শহীদদের স্মরণ করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।

কর্মসূচির অংশ হিসেবে প্রতীকীভাবে নিমগাছ রোপণ করা হয়, যা শান্তি, ঐক্য ও পরিবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরা হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদস্য,  হাফিজুল হাসান শুভ্র,হানিফ মিয়া, ঢাকা মহানগর উত্তর যুবদল সাবেক যুগ্ম আহবায়ক, খলিল চৌধুরী, শাফায়েত রাব্বি আরাফাত, দারুস সালাম থানা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন ভুট্টো, ইয়াসিন আলী,শাহ আলীথানা বিএনপির  যুগ্ন আহবায়ক কাজী লিটন,  দারুস সালাম থানা শ্রমিক দলের আহবায়ক গোলাম রসুল পারভেজ, মিরপুর বাংলা কলেজের সদস্য সচিব ফয়সাল রেজা,১০ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রতন, সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ শাহীন, যুবদল  নেতা সেলিম মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির,  মো:সেলিম, শাহ আলী থানা ছাত্রদল সাবেক সভাপতি 

আবুল কালাম আজাদ লেলিন,যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য রফিকুল ইসলাম, মির্জা মামুন, সুমন মিয়া, আজিজুর রহমান শাহিন, দারুস সালাম থানা ছাত্রদল সাবেক সভাপতি শ্যামল আহমেদ রাসেল, ঢাকা  মহানগর পশ্চিম ছাত্রদল সহ-সভাপতি 

সরোয়ার আলম পিয়াস, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহ,মিরপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ,  ১০ নং ওয়ার্ড যুবদল সাবেক আহবায়ক কুদ্দুসুর রহমান বিপ্লব,৯ নং  ওয়ার্ড যুবদল সাবেক আহ্বায়ক মোহাম্মদ রুবেল,দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক দলের নেতা হাফিজ, আক্তার হোসেন মামুন  দারুস সালাম থানা ছাত্রদল সাবেক সভাপতি ইকবাল হোসেন দিপু  সহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন