বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় বাড়িঘর ভাঙচুর আহত ২
logo

মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় বাড়িঘর ভাঙচুর আহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গুনিয়াউক (আব্দুল্লাহপুর) গ্রামে ইয়াবা ব্যবসায় বাঁধা দেওয়ায় মাদক ব্যবসায়ির হামলায় ২জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ভোর রাতে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, মৃত শামসুদ্দিনের ছেলে মোঃ ইব্রাহিম (২৭) ও শামসুদ্দীনের স্ত্রী সুফিয়া বেগম(৬৫)। আহতদের নাসিরনগর উপজেলা কমপ্লেক্সে  চিকিৎসা দেওয়া হয়েছে। 

এলাকাবাসীর সূত্রে জানা যায়, মাক্কু মিয়া (৩৫) পিতাঃ মৃত বরজু মিয়া, গুনিয়াউক গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার পশ্চিমে ফসলের জমিতে বাড়ি তৈরি করে নির্জন জায়গা বসবাস করে,আসছে দীর্ঘদিন যাবৎ। ইয়াবার রমরমা ব্যবসা, আশেপাশের লোকজন ভয়ে কোন কিছু বলতে পারে না। কেউ প্রতিবাদ করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। 

মাসখানেক আগে ইয়াবা ব্যবসায়িক মাক্কু মিয়া ইব্রাহিম মিয়ার একটি পরিত্যক্ত ঘর ভাড়া নেওয়ার জন্য তাকে প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে ইব্রাহিম রাজি না হওয়ায় তাহাকে প্রাণনাশের হুমকি দেয়।  গত সোমবার ভোর রাতে ঘরে সিদ কেটে ঘরে প্রবেশ করে, ইব্রাহিম, তার মা ও  তার স্ত্রীকে হাতে পায়ে বেঁধে ব্যাপক মারধর করে, নগদ টাকা স্বর্ণের  অলংকার, ৩টি মোবাইল, ২টি ছাগল, ২টি ভেড়া, ১টি সোলার ব্যাটারিসহ প্রায় ২ লক্ষ টাকার মালা মাল নিয়ে যায়। 

পরে তাদের কান্নাকাটি শুনে পাশের বাড়ির লোকজন এসে তাদের উদ্ধার করে এবং ২ জনকে আসামী করে ২৯ শে সেপ্টেম্বর নাসিরনগর থানায় অভিযোগ দায়ের করেন।

সাবেক ইউপি সদস্য মো মফিল মিয়া জানায়,  মাক্কু মিয়া নির্জন জায়গায় বাড়ি তৈরি করে অবাধে ইয়াবা ব্যবসা করে যাচ্ছে ভয়ে কেউ মুখ খুলছে না।

এ বিষয় জানতে চাইলে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মাকছুদ আহম্মদ বলেন, আমরা  অভিযোগ পেয়েছি, তদন্ত করে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন